,

দীপিকাকে ফেরালেন সালমান

53082f71281c7-salman-deepikaসালমানের হাত ধরে বলিউডে উঠে এসেছে অনেক নতুন মুখ। কিন্তু অভিজ্ঞ সালমানের সঙ্গে এখনো কোনো কাজ করেননি বলিউডের হালের হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ‘রাম-লীলা’ দিয়ে বলিউড মাতানোর পর দীপিকা হয়তো চাইছিলেন ‘দাবাং’ তারকার সঙ্গে এবার জুটি বাঁধবেন। কিন্তু দীপিকাকে না করে দিয়েছেন খান সাহেব।



দীপিকার ‘রাম-লীলা’ সুপারহিট। এ ছাড়া তাঁর ঝুলিতে রয়েছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো বেশ কয়েকটি সুপারহিট ছবির সাফল্য। তাই বর্তমান সময়ের বলিউড সাম্রাজ্যের সম্রাজ্ঞীও বলা যেতে পারে দীপিকাকে। কিন্তু বলিউডে সালমান খানের সঙ্গে অভিনয় করতে তাঁকে আরও অপেক্ষায় থাকতে হচ্ছে। কারণ নতুন ছবিতে দীপিকাকে চাইছেন না সালমান।



সম্প্রতি জিনিউজের এক খবরে বলা হয়েছে, সালমান ও দীপিকাকে নিয়ে পরিচালক সুরজ বরজাতিয়া একটি ছবি নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু এই ছবিতে দীপিকাকে বাদ দিতে বলেছেন সালমান খান। কারণ, দীপিকার মতো ‘ব্যস্ত’ একজন অভিনেত্রীকে তিনি ছবিতে চান না।



এর আগে ছবিতে তাঁর বিপরীতে কে অভিনয় করবেন, সে বিষয়টিতে নাক গলাবেন না বললেও এখন সালমান উল্টো পথে হাঁটছেন। এর নেপথ্যে কী? সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা। শাহরুখ-সালমান সম্পর্কের প্রভাব এ ক্ষেত্রে কাজ করতে পারে বলেই অনেকে মনে করছেন। আবার কেউ কেউ বলছেন, ছবির সাফল্যে দীপিকার প্রভাব সালমানকে ছাপিয়ে যেতে পারে—এমন শঙ্কা থেকে অনিশ্চয়তায় ভুগছেন সালমান। এ কারণেই তিনি দীপিকার সঙ্গে কাজ করতে চাইছেন না।



শাহরুখ খানের বিপরীতে ‘হ্যাপি নিউ ইয়ার’, রণবীর সিংয়ের সঙ্গে ‘রাম-লীলা’, অর্জুন কাপুরের সঙ্গে ‘ফাইন্ডিং ফ্যানি’র মতো চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেলেও সালমান খানের সঙ্গে কাজ করতে দীপিকাকে তাই আরও অপেক্ষায় থাকতে হচ্ছে।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর