শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনে সংঘর্ষে নিহত ৭৫, আহত ৫০০

ukranইউক্রেনে সহিংসতা আরো তীব্র আকার ধারণ করেছে। বৃহস্পতিবারও দেশটির রাজধানী কিয়েভে দাঙ্গা পুলিশ ও সরকারবিরোধীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ নিয়ে গত কয়েকদিনের দাঙ্গায় কমপক্ষে ৭৫ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে পাঁচ শতাধিক মানুষ।

বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতাহতের বিষয়টি নিশ্চিত না করলেও বিক্ষোভকারীরা এখনো ৬৭ জন পুলিশ কর্মকর্তাকে জিম্মি করে রেখেছে বলে জানিয়েছে। তাই ওইসব কর্মকর্তাদের উদ্ধারে তারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এদিকে, গত কয়েকদিনের দাঙ্গায় অতিরিক্ত শক্তিপ্রয়োগের জন্য ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের সরকারের ওপর অবরোধ আরোপে সম্মত হয়েছে।

ইইউয়ের পররাষ্ট্র মন্ত্রীরা জানান, তারা ইউক্রেনীয় সরকারি কর্মকর্তাদের সম্পত্তি বাজেয়াপ্ত, ভিসা নিষিদ্ধকরণের মতো অবরোধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে।

উল্লেখ্য, বুধবার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ইয়ানুকোভিচ বিরোধীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সঙ্কট সমাধানে রাজি আছেন বলে জানালেও তাতে বৃহস্পতিবারও সাড়া মেলেনি। তার সরকার বিক্ষোভকারীদের দমনে স্বাধীনতা চত্ত্বরে চালানো অভিযানকে ‘সন্ত্রাস বিরোধী অভিযান’ বলেও আখ্যায়িত করেছে।

 

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান