,

সাকিব নাইট রাইডার্সেই

Sakibশেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সেই থাকলেন বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান। ২ কোটি ৮০ লাখ রুপিতে সাকিবকে ধরে রাখতে সমর্থ হয়েছে শাহরুখ খানের মালিকানাধীন দল কেকেআর।

বুধবার ২০১৪ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম দিনের নিলামে সাকিবের বেস প্রাইস ছিল ১ কোটি রুপি। দিল্লি ডেয়ার ডেভিলস ও নাইট রাইডার্সের মধ্যে টানাটানিতে তা শেষ পর্যন্ত ২ কোটি ৮০ লাখ রুপিতে গিয়ে ঠেকে। তবে সাকিবের নিলামে শেষ পর্যন্ত দৌঁড়ে ছিল না দিল্লি। ২ কোটি ৮০ রুপিতে গিয়ে সাকিবের নিলাম থেকে সরে দাঁড়ায় তারা। ফলে পুরনো ঘাটি কলকাতাতেই থেকে যান সাকিব।

তবে আইপিএলের চলতি মৌসুমে ক্রিকেটার ধরে রাখার শেষ দিনে কলকাতা নাইট রাইডার্স যখন সাকিবকে ছেড়ে দেয় তখন হতাশ হয়েছিল টাইগার ভক্তরা। কারণ, ফর্মহীন গৌতম গাম্ভীর ও সুনীল নারাইনকে ছেড়ে বাকি সবাইকে ছেড়ে দিয়েছিল দলটি। তবে নিলামে সাকিবকে ফের কিনে নিয়ে সেই হতাশায় কিছুটা প্রলেপ দিল কেকেআর।

বাংলামেইল২৪ডটকম
 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর