,

কাপড়ভর্তি ব্যাগে আড়াই কেজি সোনা

52f37e20ee682-gold-barহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দিদার হোসেন নামের এক যাত্রীর ব্যাগ থেকে আড়াই কেজি ওজনের ২২টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার করা সোনার দাম এক কোটি পাঁচ লাখ ৬০ হাজার টাকা।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনার বিস্কুটগুলো উদ্ধার করা হয়। কাস্টমস সূত্র জানায়, দিদার হোসেনের (২২) বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। তিনি চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। এ সময় তাঁর কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়। সোনার বিস্কুটগুলো তাঁর ব্যাগে একটি কাপড়ে প্যাঁচানো ছিল।

কাস্টমস বিভাগের সহকারী কমিশনার শামসুল আরেফিন খান প্রথম আলোকে জানান, গোপন সূত্রে খবর পেয়ে দিদার হোসেনের কাছ থেকে সোনাগুলো উদ্ধার করা হয়েছে। দিদার হোসেন জানিয়েছেন, চট্টগ্রামে এক ব্যক্তির কাছ থেকে তিনি সোনাগুলো পেয়েছেন। তবে ওই ব্যক্তির নাম তিনি জানাননি।

কাস্টমস কর্মকর্তা শামসুল আরেফিন খান আরও জানান,  বিমানটি দুবাই থেকে চট্টগ্রামে আসে। পরে চট্টগ্রাম থেকে ঢাকায় আসে। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি