,

শিশু নিপীড়কদের অপসারণে ভ্যাটিকানকে চাপ জাতিসংঘের

52f24b5bf155d-vaticanশিশু নিপীড়নকারী হিসেবে পরিচিত ও অভিযুক্ত ধর্মযাজকদের দ্রুত অপসারণ করতে ভ্যাটিকান কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে জাতিসংঘ।  বুধবার প্রকাশিত জাতিসংঘের শিশু অধিকার কমিটির (সিআরসি) এক প্রতিবেদনে এ দাবি জানানো হয়।

বিবিসির খবরে বলা হয়, ওই প্রতিবেদনে সিআরসি হাজার হাজার শিশুকে যৌন নিপীড়নে সহায়ক নীতি গ্রহণের জন্য ভ্যাটিকান কর্তৃপক্ষ ‘হলি সি’র সমালোচনা করেছে। সংস্থাটি সমকামিতা, জন্মনিয়ন্ত্রণ ও গর্ভপাতের বিষয়ে ভ্যাটিকানের দৃষ্টিভঙ্গিরও তীব্র সমালোচনা করেছে।

এদিকে গির্জায় শিশু নিপীড়ন প্রতিরোধে ভ্যাটিকান একটি কমিশন গঠন করেছে। জাতিসংঘের প্রতিবেদনের ব্যাপারে আজই ভ্যাটিকানের ওই কমিশন আনুষ্ঠানিক বার্তা পাঠাবে বলে জানা গেছে।

সিআরসির প্রতিবেদনে বলা হয়, হলি সির উচিত যারা ‘অপরাধ গোপনকারী’ তাদের তালিকা প্রকাশ করা, যাতে করে ওই যাজকদের বিরুদ্ধে অভিযোগ আনা যায়।

সিআরসি জানায়, তাঁরা গভীর উদ্বেগে আছে। কারণ যৌন নিপীড়ন সংঘটিত হওয়ার প্রকৃত অবস্থা জানায়নি হলি সি।

প্রতিবেদনে বলা হয়, হলি সির তত্ত্বাবধানে পরিচালিত ক্যাথলিক গির্জার সদস্যরা শিশুদের ওপর যে যৌন নিপীড়ন করেছে, তাতে গভীর উদ্বেগ জানিয়েছে সিআরসি। এতে জানানো হয়, সারা বিশ্বে হলি সির আওতাধীন ক্যাথলিক গির্জাগুলোতে হাজার হাজার শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম

চট্টগ্রাম ট্যাংক দুর্ঘটনা : সেনাসদস্য রিফায়াতের বাড়িতে শোকের মাতম, দাফনের প্রস্তুতি

এসএসসি পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪,৫৮৫ শিক্ষার্থী

হরমুজে মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের

বাঁধনের ওপর হামলাকারীদের বিচার চায় এনসিপি

গ্যাস সংকট দ্রুত কাটবে, বললেন রিজভী

ভর্তুকি নেই, নিম্নমানের খাবারে ভোগান্তি বেরোবি শিক্ষার্থীদের

পলিথিন বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর