,

তামিমকে হারিয়ে দিন পার বাংলাদেশের

52f21c213b06f-Bd-Lankaমিরপুর টেস্টে মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারা হাতে-কলমে ভালোই ‘শিখিয়েছিলেন’ বাংলাদেশের ব্যাটসম্যানদের। শ্রীলঙ্কা ক্রিকেটের এই দুই মহিরুহ চট্টগ্রামেও বেশ শেখালেন। কিন্তু তামিম ইকবাল বোধ হয় শিক্ষাটা ভালোভাবে নিতে পারেননি। মিরপুরে টেস্টে দুই ইনিংসের মতো চট্টগ্রামেও আজ নিজের উইকেট শ্রীলঙ্কান বোলারদের দিয়ে এলেন। শ্রীলঙ্কার গড়া ৫৮৭ রানের পাহাড়ের জবাবে দ্বিতীয় দিনে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৮৬। এখনো পিছিয়ে ৫০১ রানে।



সুরঙ্গা লাকমলের বলে তামিম যখন বোল্ড হলেন, তখন নিজের তো বটেই, দলের স্কোরবোর্ডে যোগ হয়নি একটি রানও। এরপর অবশ্য ইমরুল কায়েস ও শামসুর রহমান কোন মতে দিনটি পার করেছেন। কোন মতে বলতে, ইমরুল এবং শামসুর দুজনেই কোন মতে বেঁচে ফিরেছেন। দিলরুয়ান পেরেরার বলে শামসুরের খোঁচা দেওয়া বলটি স্লিপে দাঁড়ানো মাহেলা জয়াবর্ধনে হাতে জমাতে পারেননি। এর কিছু পরে অজন্তা মেন্ডিসের গুগলিতে উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে শামসুর বল উঠিয়ে দিলেন বাতাসে। মিড-অনে দাঁড়ানো নুয়ান প্রদীপ ক্যাচটি লুফে নিতে পারেননি বলে এ দফা রক্ষা!

শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা বিশেষ করে সাঙ্গাকারা ভালোভাবেই বুঝিয়েছেন উইকেটে থিতু হতে পারলেই রান আসবে স্রোতের মতো। প্রশ্ন তো সেখানেই, বাংলাদেশের ব্যাটসম্যানরা কি পারবেন আগামীকাল দাঁড়িয়ে যেতে? শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে রান তুলেছে ওভারপ্রতি ৩.৭৪ গড়ে। আর  দ্বিতীয় দিনে বাংলাদেশ সেখানে ৩.৪৪। ইমরুল এবং শামসুরের মাত্রাতিরিক্ত শট খেলার প্রবণতা আশ্বস্ত করেনি, বরং শঙ্কা জাগিয়েছে ক্ষণে ক্ষণে। অতিরিক্ত শট খেলার লোভ সামলে তৃতীয় দিনে বাংলাদেশের লক্ষ্য হতে হবে শ্রীলঙ্কার বিশাল সংগ্রহের জবাবটা যতোটা সম্ভব দিয়ে যাওয়া।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর