,

বাংলা ইউটিউব চ্যানেল খুলল যশরাজ ফিল্মস

52eddbfe49e78-M_Id_449433_Gunday1গুন্ডা নামের একটি চলচ্চিত্রের জন্য সম্প্রতি যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ ইউটিউবে বাংলা চ্যানেল খুলেছে। ১৯৭১ সালের কলকাতার প্রেক্ষাপটে বলিউডে নির্মিত হয়েছে ‘গুন্ডা’ ছবিটি। এ ছবিতে রয়েছে বাংলা গান। ছবিটি নির্মাণ করেছে যশরাজ ফিল্মস।



ছবির গানগুলো বাংলা ভাষা-ভাষী মানুষের কাছে জনপ্রিয় করে তুলতে ভারতীয় প্রোডাকশন হাউজ যশরাজ ফিল্মস ‘ওয়াইআরএফ বেঙ্গলি’ নামে একটি বাংলা ইউটিউব চ্যানেল খুলেছে। এ চ্যানেল থেকে যশরাজ ফিল্মসের পরবর্তী চলচ্চিত্র ‘গুন্ডা’র গানগুলো শোনা যাবে। চ্যানেলটিতে বাপ্পী লাহিড়ির গাওয়া একটি গানও রেখেছে যশরাজ ফিল্মস কর্তৃপক্ষ।

গুন্ডা ছবিটির পরিচালক আলী আব্বাস জাফর। ছবিটি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া। এ ছবিতে অভিনয় করছেন অর্জুন কাপুর, রণবীর সিং, ইরফান খান ও প্রিয়াংকা চোপড়া। ১৪ ফেব্রুয়ারি এ ছবিটি ভারতে মুক্তি পাবে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা