,

শরিফাকে পিটিয়ে ৫টি দাঁত ভেঙে দেওয়া হয়েছে !

Sarifaপ্রথম স্ত্রী শরিফার গায়ের রঙ কালো। তাই দ্বিতীয় বিয়ে করতে ইচ্ছুক স্বামী জামিল হোসেন। আর এতে সম্মতি না দেওয়ায় শরিফাকে পিটিয়ে ৫টি দাঁত ভেঙে দেওয়া হয়েছে।

রোববার দুপুর আড়াইটার ব্রাহ্মণবাড়িয়া শহরের শেরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নির্মম নির্যাতনের শিকার শরিফা বেগম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। শরিফার দাবি, গায়ের রঙ কালো হওয়ার কারণে তার স্বামী দ্বিতীয় বিয়ে করতে চাইছেন। এতে সম্মতি না দেওয়ায় তাকে মারপিট করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শী এলাকাবাসী বাংলানিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বাসিন্দা শরিফা বেগম শহরের ফুলবাড়িয়া ও শেরপুর মহল্লার বিভিন্ন বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করেন।

দুপুরে তিনি উত্তর শেরপুর মহল্লার জালাল মাস্টারের বাড়িতে কাজ করতে যাওয়ার সময় ১০ মাস বয়সী ছেলেকে দেখভাল করার কথা বলেন স্বামীকে।  

এসময় স্বামী জামাল হোসেন তার ওপর চড়াও হয়ে তাকে বেধড়ক পেটাতে থাকে। স্বামীর পিটুনিতে তাঁর মুখমণ্ডল জখম ও পাঁচটি দাঁত ভেঙে যায়। খবর পেয়ে প্রতিবেশি ও তার স্বজনরা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে।

শরিফার স্বজনরা জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার আসিম মিয়ার ছেলে জামিল হোসেনের সঙ্গে আড়াই বছর আগে তার বিয়ে হয়। জামিল হোসেন শহরের পুরাতন জেল রোডের রয়েল হসপিটালের কেন্টিনে কাজ করেন।

এদিকে, এ ঘটনার পর জামিল হোসেন পালিয়ে গেছে। তাঁর কর্মস্থল শহরের পুরাতন জেল রোডের রয়েল হসপিটালের কেন্টিনে গিয়েও তাকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বিষয়টি তদন্ত করে দেখার জন্য হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। জামিলকে আটকের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি