,

নাসিরনগরে অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি প্রায় ৮ লাখ

phot0রবিবার রাত অনুমান ৮ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা সদরে দোকানে অগ্নিকান্ডে দুটি অফিস সহ প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কোর্ট রোডে একটি ফোম, রেস্কিন ও ফার্নিচারের দোকানে হঠাৎ আগুন লেগে তিনটি দোকান পুড়ে ভশ্মিভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৫ লক্ষ টাকা। অপরদিকে পাশে থাকা একটি বেসরকারী উন্নয়ন সংস্থা শিখা ও ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানীর অফিসের আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্রাদি পুড়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিশ্বস্থ সূত্রে জানা গেছে। তাৎক্ষণিক পথচারী লোকজন প্রাণপণ চেষ্টা করে অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনে। কিন্তু কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। তবে দোকান ঘর মালিক মোঃ ওয়াজ্জিল চৌধূরী, মোঃ হাবিব উল্লাহ ও মোতাহার হোসেনের দাবী দীর্ঘদিন যাবৎ পাশের জায়গাটি নিয়ে কুলিকুন্ডার খাজা মোল্লার সাথে উচ্চ আদালতে মামলা মোকদ্দমা চলছে। তাদের ধারণা মামলা মোকদ্দমা ও পূর্বশত্রুতার জের ধরে এই অগ্নিকান্ড হতে পারে। তারা আরও জানান- অগ্নিকান্ডের পর পরই কুলিকুন্ডা গ্রামের খাজা মোল্লা তার দলবল নিয়ে সকাল ১০ ঘটিকায় উক্ত জায়গার কিছু অংশে বেড়া তৈরি করে, জোর দখলের চেষ্টা করে। তাতে তাদের সন্দেহ আরও ঘণিভূত হয়। তারা আদালতে এ বিষয়ে মামলা করবে বলে জানান। 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর