শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

trade fairআন্তর্জাতিক বাণিজ্য মেলার ১৯তম আসরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করেন।
প্রতিবছর মেলাটি ১ জানুয়ারি শুরু হলেও এবার কিছুটা ব্যতিক্রম হয়েছে। রাজনৈতিক অস্থিরতা ও নির্বাচনের কারণে মেলা উদ্বোধনের তারিখ পিছিয়ে ১১ জানুয়ারি করা হয়।

মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। মেলার প্রবেশমূল্য ধরা হয়েছে প্রাপ্তবয়স্ক ৩০ টাকা ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

মেলার লে-আউট প্ল্যান অনুযায়ী বরাদ্দ প্রদানযোগ্য স্থাপনার সংখ্যা ৪৭১টি। এর মধ্যে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়নের সংখ্যা ৯৬টি, মিনি প্যাভিলিয়ন ৪৯টি, স্টল ৩১৬টি ও রেস্তোরাঁ ১০টি।

সরেজমিনে দেখা যায়, দেশের সর্ববৃহৎ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস ও অটোমোবাইল পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ওয়ালটন এবারও মেলায় সুদৃশ্য প্যাভিলিয়ন বানিয়েছে।

মেলায় দেশি পণ্যের পাশাপাশি ভারত, ইরান, চীন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, তুরস্কসহ প্রায় ১২টি দেশের পণ্য প্রদর্শিত হবে।

এ ছাড়া প্যাভিলিয়ন, প্রিমিয়ার প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, সাধারণ স্টল ও রেস্টুরেন্টসহ বিভিন্ন স্টলে রকমারি সরঞ্জাম, কসমেটিকস, স্টেশনারি, ইলেকট্রনিকস পণ্য, পাটজাত পণ্য, কার্পেট, চামড়াজাত পণ্য ও পাদুকা, জুয়েলারি, খেলনা, সিরামিকস পণ্য, তৈজসপত্রসহ নানা ধরনের পণ্য প্রদর্শিত ও বিক্রি হবে।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান