শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যাঁরা বিজয়ী হলেন

JOYব্রাহ্মণবাড়িয়ার ৪টি আসনে বেসরকারী ভাবে যাঁরা নির্বাচিত হয়েছেন। ব্রাহ্মনবাড়িয়া-১ নাসিরনগরে মোট ৭৪ টি কেন্দ্রের মধ্যে আওয়ামীলীগ প্রার্থী এডঃ সায়েদুল হক (নৌকা) প্রতীক পেয়েছেন ৬৯ হাজার ৫’শ ৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধি জাতীয় পার্টির রেজোয়ান আহমেদ (লাঙ্গল) প্রতীক পেয়েছেন ৭ হাজার ৮’শ ৯৪ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) মোট ভোট কেন্দ্র ১২৮টি। জাতীয় পার্টির প্রার্থী এডঃ জিয়াউল হক মৃধা (লাঙ্গল) প্রতীক পেয়েছেন ৩৭ হাজার ৫’শ ৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী নায়ার কবির (আনারস) প্রতীক পেয়েছেন ৩০ হাজার ৪৬ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) মোট ভোট কেন্দ্র ১৬৯টি। আওয়ামীলীগ প্রার্থী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী (নৌকা) প্রতীক পেয়েছেন ২ লাখ ৬৮ হাজার ২৯ ভোট। তার নিকটতম প্রতিদ্ধন্ধি জাতীয় পার্টি (জেপি) ডাঃ ফরিদ আহমেদ (সাইকেল) প্রতীক পেয়েছেন ৬ হাজার ৭’শ ৮৬ ভোট। ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর ১২৬টি কেন্দ্র। আওয়ামীলীগ প্রার্থী ফয়জুর রহমান বাদল (নৌকা) প্রতীক পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টি (জাপা) কাজী মামুনুর রশিদ (লাঙ্গল) প্রতীক ১৯ হাজার ৩৫ ভোট পেয়েছেন। উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া জেলার ৬ টির মধ্যে দুই আসনে নির্বাচন হয়নি। ব্রাহ্মণবাড়িয়া-৪(কসবা-আখাউড়া) আসনে বিনা প্রতিদ্বন্ধিতায় বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান কৌশুলি এডঃ আনিসুল হক এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ.বি.তাজুল ইসলাম বিজয়ী হয়ে গেছেন। তারা দু’জনেই আওয়ামীলীগ দলীয় প্রার্থী।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান