,

নবীনগরে দুইপক্ষের সংঘর্ষে আহত ২০

bijoy1ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের বাশারুক গ্রামের পুকুর পাড়ের রাস্তা তৈরি নিয়ে কাদের মিয়ার সঙ্গে মিন্টু মিয়ার বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে শুক্রবার সকাল ১০টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় সংঘর্ষ থামানো হয়। আহতদের মধ্যে রুবেল(২৫), আনিছুর রহমান(২৪), আতাউর রহমান(৩০), মিজানুর রহমান(৪২), তানভীরকে(১৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, সংঘর্ষের ঘটনায় কোনো মামলা হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি