,

প্রেস ক্লাবে সাংবাদিকদের ওপর আওয়ামী লীগের হামলা

Press Club-2রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সমাবেশে হামলা চালিয়েছেন মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ রোববার দুপুর বারোটার দিকে বঙ্গবন্ধু এভিনিউ থেকে আওয়ামী লীগের লংমার্চ বিরোধী একটি লাঠি মিছিল বের হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে এনে সাংবাদিকদের ওপর হামলা চালান মিছিলকারীরা।

প্রেস ক্লাবের ভেতরে বন্ধ গণমাধ্যম খুলে দেয়া, বিরোধী দলের কর্মসূচির সমর্থনে সমাবেশ চলছিল। মিছিলকারীরা সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ছাড়াও মাইক ভাঙচুর করেন।

এর আগে সকাল এগারোটার দিকে জাতীয় প্রেস ক্লাব চত্বর হঠাৎ উত্তেজিত হয়ে উঠে। প্রেস ক্লাবের ভেতর থেকে বিএনপিপন্থি সাংবাদিকরা বের হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদেরকে বাধা দেন। এ সময় তাদের সঙ্গে পুলিশের বাদানুবাদ শুরু হয়।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (ডিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজি পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। কিন্তু পুলিশ অনড় অবস্থানে থাকায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সাংবাদিকদের উত্তেজনা থামাতে প্রেস ক্লাবের গেট খুলে দেন সমাবেশের জন্য। পুলিশের সতর্ক অবস্থানেই সাংবাদিকদের সমাবেশের সুযোগ করে দেন।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি