,

ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে আটক ৫

B Baria Mapবিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের ৫ জন কর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সকাল ৮টার দিকে জেলার প্রধান প্রধান সড়কে খণ্ড খণ্ড মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। অবরোধে জেলার কোথাও কোনো নাশকতার খবর পাওয়া যায়নি।
 
ঢাকা-সিলেট ও কুমিলা-সিলেট সড়কে সব রকম যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরীণ সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও ছোট যানবাহন চলাচল করছে। ট্রেন চলাচলও স্বাভাবিক রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, সদর থানা এলাকা থেকে ৪ জন ও কসবা থানা এলাকা থেকে ১ জনকে আটক করেছে পুলিশ।

তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা