,

ব্রাহ্মণবাড়িয়ায় এমপি’র কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

Koktelব্রাহ্মণবাড়িয়া সদর আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সোয়া ৭টার দিকে শহরের হালদাপাড়াস্থ এমপি’র কার্যালয়ে পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে, এতে কেউ হতাহত হয়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক(এসআই) শামসুজ্জামান  জানান, চাদর মুড়ি দেওয়া দুই যুবক অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দিক থেকে এসে ভবনের ৩ তলায় সংসদ সদস্যের কার্যালয় লক্ষ্য করে ককটেল ছুঁড়তে ছুঁড়তে পালিয়ে যায়।

এসময় কার্যালয়ে কেয়ারটেকার থাকলেও কেউ হতাহত হয়নি। কার্যালয়ের নিচে কর্মরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ওই দুই দুর্বৃত্তকে লক্ষ্য করে আট রাউন্ড গুলি ছোড়ে।

কেয়ারটেকার ইমন মিয়া  বলেন, ককটেলের শব্দে আমি ভয় পেয়ে যাই। পরে পুলিশ দুর্বৃত্তদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারা পালিয়ে যায়।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর