,

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

NUচলমান রাজনৈতিক পরিস্থিতিতে ক্ষতি পুষিয়ে নিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ২২-২৬ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন ছুটি ছিল।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি পরীক্ষাসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এ ছুটি বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি’র নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা অবরোধ ও জামায়াতের হরতালের কারণে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়ে পড়ে। এছাড়া পিছিয়ে যায় বিভিন্ন পরীক্ষার সূচি।

এর আগে প্রশাসন শুক্র ও শনিবার বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেয়।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা