,

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ট্রাক সিএনজি ভাংচুর, দুই প্রবাসী সহ আহত -৪

sarail pic- hortal 26.11.13দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকা গতকাল রাজপথ রেলপথ ও নৌপথ অবরোধের প্রথম দিন সরাইল ছিল উত্তপ্ত। অবরোধকালে পিকেটাররা ট্রাক ও সিএজি ভাংচুর করেছে। এতে দুই প্রবাসীসহ মোট চার যাত্রী আহত হয়েছে। গতকাল সকাল ছয়টা থেকেই ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড ও কুট্রাপাড়া মোড়ে অবস্থান নেয় উপজেলা বিএনপি’র দুই গ্রুপ। তাদের সাথে ছিল জামায়াত ও ইসলামী ঐক্যজোটের কিছু নেতা কর্মী। বিএনপি’র যুগ্ম আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও আনোয়ার হোসেন মাষ্টারের নেতৃত্বে একটি গ্রুপ বিশ্বরোড গোল চত্বরে অবস্থান নিয়ে পিকেটিং করে। এ্যাডভোকেট আবদুর রহমান ও শাহ আবু তাহেরের নেতৃত্বে অপর গ্রুপটি কুট্রা পাড়া মোড়ে মহাসড়কের উপরে বসে পড়ে অবরোধ করে রাখে। সকাল ৯টায় কাঁচামাল বহনকারী একটি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে পিকেটাররা। সকাল ১০টায় মহাসড়কের ফাহাদ ফিলিং ষ্টেশনের নিকটে মালবাহী কয়েকটি ট্রাক ভাংচুর করা হয়েছে। দুপুর ১২টায় কুট্রাপাড়া মোড়ে পুলিশের উপস্থিতিতে যাত্রীবাহী একটি সিএনজি (ব্রাহ্মণবাড়িয়া- থ ১১-১৮৭৫) অটোরিক্সায় হামলা চালায় পিকেটাররা। তাদের লাঠির আঘাতে সৌদী থেকে আসা যাত্রী মোঃ মাসুম (পিপি নং- এ এ-৭৬০০৫৭৯), তার বাবা আবুল হোসেন, কুয়েত প্রবাসী জাহাঙ্গীর ও সিরাজুল ইসলাম আহত হয়েছেন। অবরোধ চলাকালে মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন চলাচল করেনি। সরাইল- নাসিরনগর সড়কের উচালিয়া পাড়া মাদ্রাসার ছাত্ররা পাশের স-মিলের গাছের গুড়ি ফেলে সড়কে ব্যারিকেট দেয়। সরাইল সদরেরর সবকিছু ছিল স্বাভাবিক। পুলিশের পাশাপাশি র‌্যাব- ৯ এর সদস্যদের টহল দিতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য