,

৩৩তম বিসিএসের ফল বিকালে

BCS৩৩তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে বৃহস্পতিবার, যার অপেক্ষায় রয়েছে প্রায় ২৯ হাজার চাকরিপ্রার্থী।  অবশ্য তাদের মধ্যে চার হাজারের কিছু বেশি চাকরিপ্রার্থী শেষ পর্যন্ত সরকারি চাকরিতে যোগ দেয়ার সুযোগ পেতে পারেন।  

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ভারপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা হেলেনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে ফল প্রকাশের পর কমিশনের ওয়েবসাইটে তা দেয়া হবে। চার হাজার ২০৬টি শূন্য পদের বিপরীতে গত বছর ১ জুন ৩৩তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষায় এক লাখ ৯৩ হাজার ৫৯ পরীক্ষার্থী অংশ নেন।

গত বছরের ২৮ জুন এর ফল প্রকাশ করে পিএসসি, যাতে উত্তীর্ণ ২৮ হাজার ৯১৭ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৬৯৩ জনের মৌখিক পরীক্ষা নেয়া হয় গত মে ও জুন মাসে। পিএসসি ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল ২০১২ সালের ২৯ ফেব্রুয়ারি।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি