,

সাত মন্ত্রী পাচ্ছে জাপা

Jatio partyনির্বাচনকালীন সর্বদলীয় সরকারে যোগ দেবে জাতীয় পার্টি (জাপা)। এ সরকারের অধীনে নির্বাচনেও অংশগ্রহণ করবে তারা।

 

রোববার রাতে দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বারিধারার বাসভবন প্রেসিডেন্ট পার্কে রুদ্ধদ্বার বৈঠক শেষে মহাসচিব রুহুল আমীন হাওলাদার বাংলামেইলকে এ তথ্য জানিয়েছেন।

 

রুহুল আমীন বলেন, ‘গণতন্ত্রের উত্তরণের জন্যই আমরা নির্বাচনে যাচ্ছি। নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে আমাদের দলের সাতজন মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন।’

 

তিনি আরও বলেন, ‘কোন কারণে কী প্রেক্ষাপটে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তা আগামীকালের (সোমবার) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’

 

রাত পৌণে ১১টায় প্রেসিডেন্ট পার্কে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন এরশাদ। এ বৈঠক চলে রাত সাড়ে ১২টা পর্যন্ত।

 

বৈঠক শেষে বের হয়ে দলের মহাসচিব অপেক্ষমাণ সাংবাদিকদের বলেন, ‘আমরা মন্ত্রিসভায় যাচ্ছি।’

 

এরপর তিনি সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর না দিয়ে সকালের সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করতে বলেন।

 

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে হুসেইন মুহম্মদ এরশাদ সর্বদলীয় সরকার ও নির্বাচনে যাওয়ার ব্যাপারে সংবাদ সম্মেলনে কথা বলবেন বলে জানান তিনি।

 

এদিকে দলীয় বৈঠকের আগে বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) মান্নান ও যুগ্ম মহাসচিব মাহী বি. চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন এরশাদ।

রাত সাড়ে ১০টার দিকে বৈঠক থেকে বের হয়ে মাহী বি চৌধুরী বলেন, ‘সর্বদলীয় সরকার নয়, আমাদের আলাদা জোট গঠনের ব্যাপারে আলোচনা হয়েছে।’ বাংলামেইল

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর