,

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি অটোরিক্সা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪, আহত ৫

Marder CNG Driverব্রাহ্মণবাড়িয়ায় সিএনজি চালিত অটোরিক্সা ও মাটি বহনকারী ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও অপর ৫ জন আহত হয়েছে। শনিবার দুপুর ১ টার দিকে কুমিল্লা সিলেট মহাসড়কের শহরের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন, (সিএনজি চালক) ব্রাহ্মণবাড়িয়ার নন্দনপুর এলাকার মো. শাহআলম মিয়া(৩৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং এর মদন মোহন সরকার(৫০)। নিহত অপর দু জনের নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ ছায়েদুল হক খান জানান, সরাইল থেকে জেলা সদরে আসছিল এমন একটি সিএনজির সাথে মাটি বহনকারী ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাটক্টরটি অন্য একটি সিএনজিকে নিয়ে খাদে পড়ে যায়। বর্তমানে ট্রাক্টরটি উদ্ধার করা হচ্ছে, চালক পলাতক রয়েছে।

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি