,

বিদায়ী টেস্টেও শচীনের ব্যাটে তারুণ্যের ঝলক

sachin1টানা দুই যুগ ধরে মুগ্ধতা ছড়িয়েছেন, সাচীন টেন্ডুলকার। শেষ বেলায় এসেও ব্যতিক্রম হলো না তাঁর। বিদায়ী টেস্টেও মুগ্ধতা ছড়ানো ব্যাটিংয়ে করলেন ৭৪ রান। এটিই হতে পারে সাচীনের রেকর্ড-ব্রেকিং ক্যারিয়ারের শেষ ইনিংস। কারণ মুম্বাই টেস্টে প্রথম ইনিংসে ৩১৩ রানের লিড নিয়েছে ভারত। শেষ খবর পর্যন্ত ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ৪৩ রান।

মুম্বাই টেস্টের প্রথম দিনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে যাওয়ায়, কিছুটা স্বস্তিতেই ছিল সাচীন ভক্তরা। মাঠে নামবেন ক্রিকেট ঈশ্বর, নামলেনও। ছয়টি বাউন্ডারি হাকিয়ে প্রথম দিনশেষে অপরাজিত রইলেন ৩৮ রানে।  বল খেললেন ৭৩টি।

শুরু হলো দ্বিতীয় দিন। মাস্টার ব্লাস্টারকে বিদায় জানাতে গ্যালারী ভর্তি দর্শকের পাশাপাশি ভিআইপি বক্সে সকাল থেকেই বলিউড তারকারাও।

দিনের প্রথম ওভারে ১ রান নিলেন লিটল মাস্টার। পরের ওভারটা শিলিংফোর্ডের। ওবারের তিন আর চার নম্বর বলে মারলেন পরপর দুটি চার। ওভার শেষে ৪৭ রানে অপরাজিত সাচীন।

শিলিংফোর্ডের পরের ওভারটাতে নিলেন একরান। এরপর এলেন টিনো বেস্ট। প্রথম চারটি বল ডট হলেও পঞ্চম বলেই চার মেরে পৌঁছে গেলেন ৫০ রানের মাইলফলকে। সাদা পোশাকের ৬৮ তম ফিফটি করতে বল খেললেন ৯১টি। তাতে বাউন্ডারির সংখ্যা নয়।

বেস্টের বদলে বোলিংয়ে এলেন গ্যাব্রিয়েল। তাকেও ছাড় দিলেন না সাচীন।

ম্যাজিক ফিগারের দিকেই এগোচ্ছিলেন লিটল মাস্টার। কিন্তু তাকে থামিয়ে দিলেন দিওনারইন। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৭৪ করে থামলেন ক্রিকেট ঈশ্বর।

সেঞ্চুরি করতে পারেন নি। তাতে কী। মাস্টার ব্লাস্টারকে সম্মান দিতে ভুললো না ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভুললেন না তাঁর সতীর্থরা।
 

টানা দুই যুগ ধরে মুগ্ধতা ছড়িয়েছেন, সাচীন টেন্ডুলকার। শেষ বেলায় এসেও ব্যতিক্রম হলো না তাঁর। বিদায়ী টেস্টেও মুগ্ধতা ছড়ানো ব্যাটিংয়ে করলেন ৭৪ রান। এটিই হতে পারে সাচীনের রেকর্ড-ব্রেকিং ক্যারিয়ারের শেষ ইনিংস। কারণ মুম্বাই টেস্টে প্রথম ইনিংসে ৩১৩ রানের লিড নিয়েছে ভারত। শেষ খবর পর্যন্ত ক্যারিবিয়দের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ৩ উইকেটে ৪৩ রান।

মুম্বাই টেস্টের প্রথম দিনে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ আউট হয়ে যাওয়ায়, কিছুটা স্বস্তিতেই ছিল সাচীন ভক্তরা। মাঠে নামবেন ক্রিকেট ঈশ্বর, নামলেনও। ছয়টি বাউন্ডারি হাকিয়ে প্রথম দিনশেষে অপরাজিত রইলেন ৩৮ রানে।  বল খেললেন ৭৩টি।

শুরু হলো দ্বিতীয় দিন। মাস্টার ব্লাস্টারকে বিদায় জানাতে গ্যালারী ভর্তি দর্শকের পাশাপাশি ভিআইপি বক্সে সকাল থেকেই বলিউড তারকারাও।

দিনের প্রথম ওভারে ১ রান নিলেন লিটল মাস্টার। পরের ওভারটা শিলিংফোর্ডের। ওবারের তিন আর চার নম্বর বলে মারলেন পরপর দুটি চার। ওভার শেষে ৪৭ রানে অপরাজিত সাচীন।

শিলিংফোর্ডের পরের ওভারটাতে নিলেন একরান। এরপর এলেন টিনো বেস্ট। প্রথম চারটি বল ডট হলেও পঞ্চম বলেই চার মেরে পৌঁছে গেলেন ৫০ রানের মাইলফলকে। সাদা পোশাকের ৬৮ তম ফিফটি করতে বল খেললেন ৯১টি। তাতে বাউন্ডারির সংখ্যা নয়।

বেস্টের বদলে বোলিংয়ে এলেন গ্যাব্রিয়েল। তাকেও ছাড় দিলেন না সাচীন।

ম্যাজিক ফিগারের দিকেই এগোচ্ছিলেন লিটল মাস্টার। কিন্তু তাকে থামিয়ে দিলেন দিওনারইন। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে ৭৪ করে থামলেন ক্রিকেট ঈশ্বর।

সেঞ্চুরি করতে পারেন নি। তাতে কী। মাস্টার ব্লাস্টারকে সম্মান দিতে ভুললো না ওয়াংখেড়ে স্টেডিয়াম। ভুললেন না তাঁর সতীর্থরা।

– See more at: http://independent24.tv/?p=91763#sthash.lFcBynts.dpuf

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা