,

ফখরুলের অভিযোগ অস্বীকার, তার ফোনে এমন কোনো কল-ই আসেনি: সৈয়দ আশরাফ

ashraf phoneমির্জা ফখরুল ইসলাম ফোনে বার বার চেষ্টা করেছেন এমন অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরফুল ইসলাম বলেছেন, তার ফোনে এমন কোনো কল-ই আসেনি। গতরাতে সময় টেলিভিশনকে টেলিফোনে এ কথা জানান তিনি।

ফোনে সৈয়দ আমরাফ সময় সংবাদকে জানান, 'তিনি ভুল নাম্বারে ফোন করেছেন, তা না হলে ওনার ফোন নাম্বারতো আমার ফোনে সেভ করা আছে এবং আমার নাম্বারও ওনার ফোনে সেভ করা আছে। আমরাতো প্রতিনিয়তই ফোনে কথা বলি। আমার ফোনে যে নম্বার সেভ করা আছে, ওই ফোন থেকে তিনি ফোন করেন নাই। সুতরাং আমার জানার কোনো উপায় নেই যে, মির্জা ফখরুল সাহেব ফোন করেছেন। তবে, আমি মন করি যে সঠিক নাম্বারে যদি ফোন করে থাকেন, তাহলে আমি অবশ্যই ফোন উত্তর করবো।'

তিনি অরো বলেন, 'আর একটি বিষয় আমি ফখরুল সাহেবকে অনুরোধ করেছি যে, গত বৃহস্পতিবার ১১টা ২০ মিনিটে প্রেসক্লাবে আলোচনায় বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া বলেছেন যে, আলোচনার সুযোগ নেই। আলোচনার সুযোগ যদি থাকে, তাহলে আমাকে ফোন করেন, আমি অলোচনা করতে প্রস্তুত।'

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা