,

মন্ত্রী-প্রতিমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় বিএনপি

BNP.শুধু মন্ত্রী-প্রতিমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ চায় প্রধান বিরোধী দল বিএনপি। দলটি বলছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলেই সমস্যার সমাধান হবে। মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগের খবরে আজ সোমবার প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।
নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রিসভার আজ সোমবারের বৈঠকে উপস্থিত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দেন।
এর প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রথম আলো ডটকমকে বলেন, শুধু মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগে কিছু আসে-যায় না। পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সবার পদত্যাগ হয়ে যায়। আর এ মুহূর্তে জনগণ সেটাই চায়। তিনি বলেন, বিএনপি চায়, জনগণের এই আকাঙ্ক্ষা পূরণে সরকার এগিয়ে আসুক। প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিক।
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের এই নেতা বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। দলের স্থায়ী কমিটি ও ১৮ দলের নেতারা বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া জানান দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মন্ত্রীদের পদত্যাগপত্র দেওয়ার প্রতিক্রিয়ায় তিনি বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করলে শুধু হবে না। প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। না হলে সমস্যার সমাধানও হবে না। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণাও চান তাঁরা।

নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত না হওয়া পর্যন্ত নির্বাচন না করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান রিজভী।

এ জাতীয় আরও খবর

কোকোর জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান ২৭

বিমানবন্দরে আগুন, তদন্তে বারবার অব্যবস্থাপনার চিত্র

মির্জা আব্বাস কবে ফিরবেন সংসদে, চট্টগ্রাম-৪ আসনে কী হবে

৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাস করেনি

হাসিনা ও হা‌দির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী খ‌লিলুর রহমা‌ন

প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশকে বিচার করতে নারাজ হেড

৩১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

বাবাকে শেষ বিদায় জানালেন মেসি

সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি

রিয়াদে সোফা কারখানায় আগুন, নিহত ১৬ বাংলাদেশি

পাস ও জিপিএ-৫—দুই ফলেই এগিয়ে মেয়েরা