৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ, চলবে নিবন্ধিতদের প্রথম ডোজও

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ (৮ এপ্রিল) বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। সেই সাথে নিবন্ধিতদের প্রথম ডোজ টিকাও দেওয়া হবে। লকডাউন এবং রোজার মাসেও চলবে টিকাদান। রোববার অনুষ্ঠিত কোভিড-১৯ ভ্যাকসিন প্রিপেয়ার্ডনেস অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোর কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৈঠক শেষে টিকাদান কার্যক্রম সংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নে ঢাকা সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সব পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে। কোর কমিটির সভাপতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক চিঠিতে এসব দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ৬ এপ্রিল থেকে দেশজুড়ে টিকা পরিবহন শুরু করতে হবে। টিকা সরবরাহ কাজে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস সহায়তা করবে। জেলা পর্যায়ে গঠিত কমিটি নিজ নিজ জেলার টিকা গ্রহণ করবেন।

অন্যদিকে টিকা বিষয়ে সোমবার সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, বৃহস্পতিবার (৮ এপ্রিল) টিকার দ্বিতীয় ডোজ শুরু হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী ক্লিয়ার করেছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন