৭ জুন ঢাকেশ্বরী মন্দিরে যাবেন মোদি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে আসবেন। সেখানে তিনি পূজা দেবেন বলে জানা গেছে। তার আগমনে সন্তুষ্টি প্রকাশ করেছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে।

নরেন্দ্র মোদির আগমনকে সামনে রেখে ভারত থেকে একটি সিকিউরিটি টিম চার-পাঁচদিন আগে মন্দির প্রাঙ্গণ ঘুরে গেছেন। এছাড়া দেশের কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা সেখানে উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকেশ্বরী মন্দিরে পূজা দিতে আসার বিষয়টি আমাদের জানিয়েছে। তবে তিনি কখন মন্দিরে আসবেন তা এখনো জানা যায়নি। সংক্ষিপ্ত সফরেও যে তিনি ঢাকেশ্বরী মন্দিরে আসছেন এটা আমাদের জন্য আনন্দের সংবাদ। মন্দিরে নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।’

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জেএল ভৌমিক বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মন্দিরে আসবেন, পূজা দেবেন এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। তার এই সফরে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো এগিয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা।’

 

Modi

সার্বজনীন পূজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী আসবেন জেনে আমরা খুবই আনন্দিত।’

এর আগে বাংলাদেশ সফরে এসে ২০১৪ সালের ২৭ জুন ঢাকেশ্বরী মন্দিরে পূজা দেন মোদি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

উল্লেখ্য, দুই দিনের সফরে ৬ জুন ঢাকায় আসছেন নরেন্দ্র মোদি। ৭ জুন সকালে নরেন্দ্র মোদি ঢাকেশ্বরী মন্দিরে আসবেন। এটি নরেন্দ্র মোদির প্রথম বাংলাদেশ সফর।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান