৭৫ দিনের জন্য আশুগঞ্জ সার কারখানার উৎপাদন বন্ধ

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া সার উৎপাদন বিভিন্ন যন্ত্রাংশ মেরামত কাজের জন্য আড়াই মাস বন্ধ থাকবে। রোববার দুপুর থেকে উৎপাদন কাজ বন্ধ রাখা হয়েছে। তবে উৎপাদন বন্ধ থাকলেও কারখানার কমান্ড এরিয়াভুক্ত ছয় জেলায় সার সরবরাহে কোনো ব্যাঘাত ঘটবে হবে না বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগে থেকেই কারখানার বিভিন্ন যন্ত্রপাতি মেরামতের জন্য একটি সিডিউল সময় আমাদের বিসিআইসি থেকে বেঁধে দেয়া হয়েছিল। সেই সময়ের কারণেই রোববার সকাল থেকে কারখানাটি বন্ধ করা হয়েছে।
বন্ধের আড়াই মাসে কারখানার বিভিন্ন যন্ত্রাংশ মেরামত ও কিছু যন্ত্রাংশ নতুন সংযোজন করা হবে। ইতোমধ্যে মেরামত কাজ শুরু করে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান