৫ মে পর্যন্ত আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদন : করোনা সংকটের কারণে দেশের আন্তর্জাতিক ফ্লাইট ৫ মে পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে দেশের শ্রমবাজারের কথা বিবেচনায় রেখে আগের মতোই সাতটি দেশে বিশেষ ব্যবস্থায় ফ্লাইট চলবে। মঙ্গলবার এই সিদ্ধান্ত নেয় বেবিচক।

বেবিচক চেয়ারম্যান এম মফিদুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মফিদুর রহমান বলেন, যেহেতু সাত দিন লকডাউন বৃদ্ধি করা হয়েছে, তাই ফ্লাইট চলাচলের বিধিনিষেধও পরবর্তী সাত দিনের জন্য অব্যাহত থাকবে।

এর আগে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা ২৮ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন