৫০-এ পা রাখলেন মিশা সওদাগর

news-image

বিনোদন প্রতিবেদক : ইচ্ছে ছিল ফুটবলার হওয়ার। ইচ্ছে অনুযায়ী চেষ্টাও ছিল। খেলেছিল দ্বিতীয় বিভাগে। এক সময় খেলতে গিয়ে পায়ের লিগামেন্ট ছিড়ে যায়। সরে যেতে হয় প্রিয় খেলা থেকে। সিন্ধান্ত নিতে হয় ভিন্ন। নতুন মুখের কার্যক্রমের মাধ্যমে সিনেমায় পা রেখেছিলেন নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে। তার সেই স্বপ্নও এক সময় ফিকে হয়ে যায়। তবে তিনি হতাশ হননি। ছবির পরিচালকরা তাকে পরামর্শ দিলেন ভিলেন চরিত্রে অভিনয় করার জন্য। কিন্তু তিনি বললেন, না। তিনি নায়ক হয়েই কাজ করতে চান।
এভাবেই অপেক্ষার সময় কেটে যায়। তমিজউদ্দিন রিজভী তাকে অনুরোধ করলেন তাঁর ছবিতে খল চরিত্রে কাজ করতে। তিনি ভাবলেন, একটি ছবি করে দেখা যায়। আশা আমার আশা ছবিতে সালমানের সঙ্গে আউটডোর শুটিংয়ে গেলেন তিনি। বাসে তাঁর আসন হলো সবার পেছনে। অপমানের এক ধরনের গন্ধ পেলেন। কিন্তু কিছুই করার নেই তাঁর। আউটডোর শুটিং শেষ করে আসার পরই সাতটি ছবি হাতে নিলেন খল অভিনেতা হিসেবে। নতুন করে এক পরিচয় পেলেন তিনি। সেখান থেকে কাজ করতে করতে এখন ৮০০ ছবির অভিনেতা।
যার কথা এতক্ষণ বলছিলাম তিনি আর কেউ নন। আমাদের সবার প্রিয় মিশা সওদাগর। ব্যস্ত এই মানুষটি খলনায়ক হলেও সত্যিকার জীবনে তিনি একজন নায়কই বলা চলে। তাঁর বিরুদ্ধে অসদাচরণের কোনো অভিযোগ নেই। সদা হাসিখুশি একজন মানুষ।
আজ এই মানুষটির জন্মদিন। আজকের এই দিনে ময়ের কোল জুড়ে পৃথিবীর আলো দেখেছিলেন মিশা সওদাগার। মিশা সওদাগর ৫০ বছরে পা রাখলেন। খুব সুখি একজন মানুষ মিশা।
মিশা বলেন, মানুষ এর জীবন একটা,জন্ম একটা, কিন্তু আনন্দে পরিপূর্ণ থাকে কিছু বিশেষ দিন, আজ আমার ৫০ তম জন্মদিন, পৃথিবীর সমস্ত মানুষের দোয়া ও ভালবাসা চাই।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত