৪ বছর ধরে বন্ধ পোস্ট অফিস, তবুও বেতন পাচ্ছেন পোস্ট মাস্টার!

news-image

অনলাইন ডেস্ক : পুরোনো জরাজীর্ণ ভবন ভেঙে মিঞা পরিবারের দান করা জমিতে গড়ে উঠেছে পোস্ট অফিস। সুন্দর রং করে করা হলেও পোস্ট অফিসটির তালায় পড়েছে জং।

খোঁজ নিয়ে জানা গেছে, চার বছর ধরে পোস্ট অফিস খোলেননি পোস্ট মাস্টার নিসিত আলী। তবে বেতনের টাকা ঠিকই তুলে নিচ্ছেন তিনি। নিসিত আলী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা চততীত্তি ইউনিয়নের চাতরা পোস্ট অফিসের পোস্ট মাস্টার।

স্থানীয়রা জানান, নিসিত আলীর বাবা পোস্ট মাস্টার হিসেবে ওই অফিসটিতে চাকরি করতেন চার বছর আগে। তিনি মারা যাবার পর নিসিত আলী পোস্ট মাস্টার হিসেবে নিয়োগ পান। কিন্তু গত চার বছর ধরে পোস্ট অফিসটি কখনো খোলেননি তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুকরা জানান, পোস্ট অফিসটির প্রধান ফটক প্রায়ই সহকারী (পিয়ন) খুলে ধুলা-বালি ঝেড়ে আবার তালাবদ্ধ করে চলে যান। এছাড়া সব সময় বন্ধ থাকে অফিসটি।

এদিকে নিসিত আলী এলাকায় প্রভাবশালী হওয়ায় তার মুখের ওপর কেউ কথা বলতে পারেন না। এতে করে তাকে দিতে হয় না জবাবদিহি। এলাকার মানুষ তাকে পোস্ট অফিস খোলার কথা বললে তিনি উল্টো জবাব দেন— ‘আমি কারও চাকরি করি না, আমি সরকারের চাকরি করি। ’

এ ব্যাপারে অভিযুক্ত নিসিত আলীর বলেন, রাব্বানী কাকা (অফিস সহকারী) মাঝে মধ্যে অফিসটি খুলেন, আমি বাড়িতে কাজ করি।

অফিস করেন না কেন? এমন প্রশ্নের তিনি বলেন, আমি এটা ভুল করেছি। এরপর থেকে নিয়মিত খুলবো।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ পোস্ট অফিসের সহকারী পরিদর্শক গোলাম রাব্বানী বলেন, পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া নেবো।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ পোস্ট অফিস পরিচালক ইজাজুল হক জানান, বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী