৪০ পেরোলে কী খাবার রাখবেন মেন্যুতে

news-image

লাইফস্টাইল ডেস্ক : চল্লিশ পার হওয়ার পর খাবার তালিকায় আনতে হবে পরিবর্তন। বয়সের সঙ্গে সামঞ্জস্য রেখে খাবার খেলে শরীর ভালো থাকে।

চল্লিশের পর খেতে হবে নিয়ম মেনে। কারণ এ সময় ডায়াবেটিস, হৃদরোগ, উচ্চরক্তচাপসহ বিভিন্ন ধরনের রোগ থেকে নিরাপদে থাকতে খাবার তালিকায় পরিবর্তন আনতে হবে।

তবে এখন প্রশ্ন হলো– কী খাবেন? এ বিষয়ে পরামর্শ দিয়েছেন ভারতীয় পুষ্টিবিদ ড. অমিতাভ সরকার।

খাদ্যতালিকায় যা রাখবেন–

১. ফাইবারসমৃদ্ধ খাবার খেলে এ বয়সে শরীর ভালো থাকবে। এই খাবার দ্রুত হজমে সহায়ক। ডাল, তিল, ফ্ল্যাক্সসিড, ওটস, পাতাওয়ালা সবজি, আমন্ড, কাজুবাদাম ও পেস্তাবাদামে পাবেন ফাইবার।

২. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে রান্নায় ভেষজের ব্যবহার বাড়াতে হবে। তুলসী, আদা, জিরা, ধনিয়া, কালোজিরা, গোলমরিচ, দারুচিনি ও লবঙ্গ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

৩. খেতে পারেন মসলা দিয়ে তৈরি চা।

৪. অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, ফিশ অয়েল স্বাস্থ্যের জন্য উপকারী।

৫. খাবার তালিকায় রাখুন কলা বা পালংশাক। এসব খাবারে পটাশিয়ামের মাত্রা বেশি ও সোডিয়ামের মাত্রা কম থাকে। খেতে পারেন ঝিঙে, পটোল, বাঁধাকপি, লেটুস, ব্রকোলি, ফুলকপির মতো সবজি ও তরমুজ, শসা, পেয়ারা, আপেল ও নাসপাতি।

৬. বয়স বাড়লে সঙ্গে সঙ্গে হাড়ের জোর কমে। তাই খেতে হবে ক্যালশিয়ামসমৃদ্ধ খাবার। দুধ, দই ও মাছ খান নিয়মিত। প্রোটিন ও অ্যান্টিঅক্সিডেন্টের জন্য মুরগির মাংস, ডাল, সয়া মিল্ক, লো ফ্যাট পনির খেতে পারেন।

৭. দুধের সঙ্গে হলুদ মিশিয়ে পান করলে উপকার পাবেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ