৩৫১ রানে অলআউট পাকিস্তান

52265_pakক্রীড়া ডেস্ক :পাকিস্তানের বিপক্ষে শারজা টেস্টে দ্বিতীয় দিনে ম্যাচে ফিরেছে নিউজিল্যান্ড। মার্ক ক্রেইগের ঘূর্ণি জাদুতে প্রথম ইনিংসে ৩৫১ রানে অলআউট হয়েছে পাকিস্তান। আজ ৭০ রানে পাকিস্তানের ৭ উইকেট তুলে নেয় নিউজিল্যান্ড। প্রথম দিনে ১৭৮ রানে অপরাজিত থাকা মোহাম্মদ হাফিজ আজ ৩ রানের জন্য ডাবল সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন। সোধির বলে ১৯৭ রানে সাজঘরে ফিরেছেন তিনি। ৩ ছক্কা ও ২৫ চারে এই রান করেছেন হাফিজ। নিউজিল্যান্ডের পক্ষে একাই ৭ উইকেট পেয়েছেন মার্ক ক্রেইগ। বুধবার পাকিস্তান ৩ উইকেটে ২৮১ রান তুলে দিন শেষ করে। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিলিপ হিউজের মৃত্যুর পর বৃহস্পতিবারের খেলা পরিত্যক্ত করা হয়। তাই ম্যাচের মেয়াদ একদিন বাড়ানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান