৩১ জেলা করোনার উচ্চ ঝুঁকিতে

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নতুন করে ৩১ জেলায় সংক্রমণ পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তর এই ৩১ জেলাকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে।

জেলাগুলো হলো- ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজবাড়ী, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, বগুড়া, নড়াইল, নীলফামারী, গাজীপুর, ফরিদপুর, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারীপুর, নওগাঁ, রংপুর, কিশোরগঞ্জ, নাটোর, টাঙ্গাইল ও কক্সবাজার।

এ বিষয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর সমকালকে বলেন, এসব জেলার প্রতিটিতে শনাক্তের হার ১০ শতাংশের ওপরে রয়েছে। আবার কোনো কোনো জেলায় ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত শনাক্তের হার উঠেছে। আবার কয়েকটি জেলায় ২০ শতাংশের ওপরে শনাক্তের হার। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ শতাংশের ওপরে থাকা জেলাগুলোকে উচ্চ সংক্রমণ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয় গত বছর ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়। ৯৫ দিনের মাথায় গত বছরের ১০ জুন মৃত্যু হাজার ছাড়ায়। সংক্রমণের ৩৮৯তম দিনে বুধবার মৃতের সংখ্যা নয় হাজার ছাড়ায়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী