৩০ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

news-image

অনলাইন ডেস্ক : সিলেটের ফেঞ্চুগঞ্জে জ্বালানি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৩০ ঘণ্টা বন্ধ থাকার পর রেলপথ সচল হয়েছে। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে সিলেট থেকে উপবন এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে যাত্রার মাধ্যমে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল শুরু হয়।

রেলের সহকারী পরিচালক (অপারেশন) সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ও বিয়ালীবাজারের মাঝখানে জ্বালানি তেলবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হলে সারাদেশের সঙ্গে সিলেটের রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল তেলবাহী একটি ট্রেন। ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। বন্ধ হয়ে যায় সারাদেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ।

শুক্রবার সকালে মৌলভীবাজারের কুলাউড়া ও আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে দুটি উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এদিকে ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ