২ লাখ ৮৫ হাজার মানুষ বন্যায় আক্রান্ত পাকিস্তানে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় চিত্রল জেলায় অব্যাহত ভারি বর্ষণ ও দ্রুত বরফ গলার ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। কোন কোন অঞ্চলে বন্যায় ভূমিধসের ঘটনাও ঘটেছে। জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, বন্যায় ২ লাখ ৮৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪০০ বাড়িঘর। প্রাথমিকভাবে, ৬ জনের প্রাণহানির খবর নিশ্চিত করা হলেও, আহতের সংখ্যা এখন পর্যন্ত সঠিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। জাতিসংঘের মানবাধিকার সমন্বয় বিষয়ক কর্মকর্তা ভ্যানিনা মেইসত্রাকসি গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। পাকিস্তান সরকার ও নিরাপত্তা বাহিনীসমূহ জরুরি ত্রাণ সরবরাহ শুরু করেছে। বন্যা আক্রান্ত অঞ্চলসমূহের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। পাকিস্তান সরকারের অনুরোধের ভিত্তিতে জরুরি উদ্ধার ও ত্রাণ সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত আন্তর্জাতিক সংগঠনটি।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান