২ তুর্কি জেনারেলকে আটক করে দেশে ফেরত পাঠালো আমিরাত

 
আন্তর্জাতিক ডেস্ক :সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দু’জন তুর্কি জেনারেলকে আটক করা হয়েছে। মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর হয়ে কাজ করতে ওই দুই জেনারেল আফগানিস্তানে মোতায়েন ছিলেন। তাদেরকে দুবাই থেকে আটক করে তুরস্কে ফেরত পাঠিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ।

jena pic_136277

আটক দুই তুর্কি সেনা কর্মকর্তা হলেন মেজর জেনারেল চাহিত বাকির ও ব্রিগেডিয়ার জেনারেল সেনের তোপুচ। মেজর জেনারেল বাকির আফগানিস্তানে মোতায়েন তুর্কি বাহিনীর কমান্ডার। এ ছাড়া, ব্রিগেডিয়ার জেনারেল তোপুচ আফগানিস্তানে শিক্ষা ও ত্রাণ তৎপরতার কাজে নিয়োজিত ছিলেন।

তুরস্কে গত ২৫ জুলাই’র ব্যর্থ সামরিক অভ্যুত্থানের জের ধরে দেশটিতে যে ব্যাপক শুদ্ধি অভিযান চলছে তারই অংশ হিসেবে এই দুই জেনারেলকে আটক করা হলো। ২৪ ঘন্টারও কম সময়ের মধ্যে তুরস্কের অভ্যুত্থানকারীদের কঠোর হাতে দমন করা হয়। তখন থেকে এ পর্যন্ত তুরস্কের সামরিক ও বেসামরিক মিলিয়ে ১৩ হাজারেরও বেশি লোককে আটক করা হয়েছে।

এ ছাড়া, তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দেশটিতে মৃত্যুদ-ের বিধান পুনঃপ্রবর্তনের আভাস দিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির প্রচেষ্টার অংশ হিসেবে তুরস্ক ২০০৪ সাল থেকে মৃত্যুদ-ের বিধান স্থগিত রেখেছে।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ