২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু : আক্রান্ত ৮৮৭

news-image

নিউজ ডেস্ক : দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পিকটাইম চলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই সময়ে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়বে। গত গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন এবং মারা গেছেন ১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জনে পৌঁছাল। ২৪ ঘণ্টায় ৩৬টি ল্যাবে ৫ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা হয়। এ যাবত আক্রান্ত ও মৃতের সংখ্যা এটিই সর্বোচ্চ।

করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন।

এক সপ্তাহ ধরে আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শনিবার আক্রান্ত ব্যক্তি শনাক্ত আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। এই দিন ৬৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু মাত্র এক দিনের মাথায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৬টি ল্যাবে মোট ৫ হাজার ৬৩৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। মৃতদের ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৪ জন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ