২৪ ঘণ্টায় ভারতে সহস্রাধিক করোনা রোগীর মৃত্যু

news-image

অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট ৫৯ হাজার ৪৪৯ জন কোভিড রোগী মারা গেলেন।

এই সময়ে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ১৫১ জন। মোট আক্রান্ত ৩২ লাখ ৩৪ হাজার ৪৭৪ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ হাজার ১৭৩ জন। এ নিয়ে দেশটিতে মোট ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৮ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বুধবার এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

স্পেন, ফ্রান্স, ইতালি, ব্রিটেনের মতো দেশকে পেছনে ফেলে, মৃত্যুর হিসাবে বিশ্বের চতুর্থ স্থানে রয়েছে ভারত।

এখনও পর্যন্ত ভারতের মহারাষ্ট্রে মারা গেছেন ২২ হাজার ৭৯৪ জন, তামিলনাড়ুতে ৬ হাজার ৭২১, রাজধানী নয়াদিল্লিতে ৪ হাজার ৩৩০, কর্নাটকে ৪ হাজার ৯৫৮, অন্ধ্রপ্রদেশে ৩ হাজার ৪৮০, উত্তরপ্রদেশে ৩ হাজার ৫৯, গুজরাটে ২ হাজার ৯২৮, পশ্চিমবঙ্গে ২ হাজার ৯০৯ ও মধ্যপ্রদেশে ১ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ