২৪ ঘণ্টার মধ্যে আশরাফুলের করোনা নেগেটিভ! (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম। গত শনিবার করোনা পজিটিভ এসেছিল তার। তবে এই রিপোর্ট কিছুতেই বিশ্বাস করতে পারেননি আশরাফুল। তাই ২৮ তারিখে আবারও করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। সেটির রেজাল্ট এসেছে গতকাল যার ফলাফলও এসেছে নেগেটিভ।

গতকাল সোমবার সন্ধ্যায় ফেসবুক পেজে ভিডিও বার্তায় আশরাফুল জানান, ‘আলহামদুলিল্লাহ, আজকে একটু আগে জানতে পারি আমার করোনা নেগেটিভ এসেছে। ২৭ তারিখ পরীক্ষা করেছিলাম পজিটিভ আসে। তবে আমি শিওর ছিলাম, আমার কিছুই হয়নি। ২৮ তারিখ আবার করেছিলাম, ভেবেছিলাম কাল রাতেই তারা রেজাল্টটা দেবে। কিন্তু সেটা আজ দুপুর সাড়ে ১২টার সময় দেয়। সেখানে আমি নেগেটিভ। কোভিডের ভ্যাকসিনটা দিয়েছিলাম ২১ এপ্রিল। এরপর একটা ম্যাচও খেললাম। ওয়েট করছিলাম এই লিগটার জন্য। পুরা সিজনটা ভালোমতো খেলার জন্য। আশা করি বাকি ম্যাচগুলো ভালো খেলতে পারব। সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, জাতীয় ক্রিকেট লিগে বরিশাল বিভাগের হয়ে খেলছেন আশরাফুল। জাতীয় লিগে খেলার জন্যই তার করোনা পরীক্ষা করা হয়েছিল। সেই পরক্ষিায় ফলাফল প্রথমে পজিটিভ আসলেও গতকাল সেটি নেগেটিভ আসে বলে ফেসবুক পেজে জানিয়েছেন তিনি।

 

blob:https://www.facebook.com/2f907a17-6c42-4e81-9fc2-ca45616721c2

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী