২০২১ শিক্ষাবছরে মালয়েশিয়ায় বিদেশি শিক্ষার্থীরা যেতে পারবে

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্য ব্যতীত বিদেশী শিক্ষার্থীরা মালয়েশিয়ায় তাদের নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলিতে ফিরে আসতে পারবে। ২০২১ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। ঘোষণায় দেশটির সিনিয়র মন্ত্রী (সিকিউরিটি ক্লাস্টার) দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকব মঙ্গলবার বিকেলে বলেন, বর্তমান ও নতুন শিক্ষার্থীদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, তবে তাদের আগমনের পূর্বে নিরাপদ আবাসনের ব্যবস্থা করে আসতে হবে।

তিনি বলেন, শিক্ষর্থীদের এখানে থাকার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু অবশ্যই নিশ্চিত করতে হবে। তাদের জন্য সাধারণ স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) প্রযোজ্য হবে। শিক্ষার্থীদের অবশ্যই মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রার তিন দিন আগে একটি কোভিড -১৯ এর নমুনা পরীক্ষা করাতে হবে। আমাদের বিমানবন্দরে পৌঁছানোর পর আরো একটি নমুনা পরীক্ষা করানো হবে। এর ফলাফল নেতিবাচক হলেও, তাকে ১০ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হবে।

মালয়েশিয়ায় আগামী ১ জানুয়ারি শুক্রবার থেকে বিদেশি শিক্ষার্থীরা প্রবেশ করতে পারবে। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাজ্যে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় লন্ডনসহ কয়েকটি শহরের শিক্ষার্থীদের এই মুহূর্তে মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

সূত্র: এনএসটিটিভি।

 

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ