২০১৮ বিশ্বকাপে যেন না খেলে ব্রাজিল : রিভেলিনো

21548-boroস্পোর্টস ডেস্ক : ফুটবলের ইতিহাসে সেরা তুখোড় ও বুদ্ধিদীপ্ত মিডফিল্ডারের তালিকা করলে তাতে নিশ্চিতভাবেই চলে আসবে তার নাম। ১৯৭০ সালে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য তিনি। পরের দুটি বিশ্বকাপ না জিততে পারলেও দুবারই দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যান রিভেলিনো।

সেই রাম নেই, নেই সেই রাজত্ব। ফুটবলের রাজত্ব হারিয়ে ব্রাজিল এখন খুব সাধারণ মানের একটি দলে পরিণত হয়েছে। নইলে ইকুয়েডর আর পেরুর মতো দলের সাথে পেরে উঠে না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর নিজের দেশের এমন দুরাবস্থায় প্রচন্ড ব্যথিত রিভেলিনো।

আর দলের এই ভগ্নদশায় এতোটাই ক্ষেপেছেন এই ব্রাজিল গ্রেট যে তিনি চান না ২০১৮ সালে বিশ্বকাপ ফুটবলে ওঠার যোগ্যতা অর্জন করুক নেইমার-আলভেজরা। একটি অনলনাইনকে দেয়া সাক্ষাতকারে এই কিংবদন্তী ফুটবলার বলেন,

তিনি বলেন, ‘আমি আশা করি, ব্রাজিল ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে উন্নীত হতে পারবে না। কারণ এটাই একমাত্র পথ যা ব্রাজিল ফুটবলের চোখকান খুলে দিতে পারে।’

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ