৮ উইকেটে নিউজিল্যান্ডর বড় জয়

news-image

নিকোলাস পুরানের অপরাজিত ৪৯ রানে ১৭৩ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৭ বলে ৩৮ রান তুলে বাংলাদেশের পেস অ্যাটাকের উপর চড়ে বসেছিলেন ডানহাতি ওপেনার। তবে তাকে ফেরান তাসকিন। অভিষিক্ত কনওয়ে ২৭ রানে বিদায় নেন হাসান মাহমুদের বলে। বাংলাদেশের সাফল্য বলতে এই এতটুকুই।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভাল মাঠে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি প্রথমে টসে হেরে ব্যাটিং করার আমন্ত্রণ পায় বাংলাদেশ। এর আগের ১৩ একদিনের ম্যাচে জয় তুলতে না পারার রেকোর্ড অক্ষুন্ন রাখতে বাংলাদেশের ব্যাটসম্যানেরা সাজ ঘরে আসা যাবার মিশিলে ব্যস্ত ছিল।

শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে একেবারেই হতশ্রী পারফরম্যান্স। বিশেষজ্ঞ কোনো ব্যাটসম্যানের নুন্যতম লড়াইয়ের মনোভাব এদিন চোখে পড়েনি। ছিল না ক্রিজে টিকে থাকার মানসিকতা। প্রতিপক্ষকে চোখে চোখ রেখে কথা বলার সামর্থ্য দেখাতে পারেনি কোন ব্যাটসম্যান। তাইতো ১৩১ রানে অলআউট বাংলাদেশ। ম্যাচ সেরা ট্রেন্ট বোল্টের ৪ উইকেটে ব্যাটিংয়ে লন্ডভন্ড বাংলাদেশ। পাস নম্বর তুলতে পারেনি কেউ।

দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেছেন মাহমুদউল্লাহ। মুশফিকের ব্যাট থেকে এসে ২৩ রান। এছাড়া লিটন ১৯, মাহেদী ১৪, তামিম ১৩ ও তাসকিন ১০ রান করেছেন। বাকিরা কেউ ছুঁতে পারেননি তিন অঙ্ক। তিন নম্বর স্থানে ব্যাট করতে নেমে ০ হাতে ফিরেছেন সৌম্য সরকার। আগামী ক্রিস্টচর্চে ২৩ মার্চ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত