১০ হাজার ছাড়াল পুলিশে আক্রান্তের সংখ্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। রবিবার পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্য আছেন দুই হাজার ২৪৮ জন। ছয় হাজারের বেশি পুলিশ সদস্য সুস্থ হয়ে উঠেছেন। তাদের অনেকেই কাজে যোগ দিয়েছেন।

করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে পুলিশের ৪০ জন সদস্য মারা গেছেন।

করোনা উপসর্গ দেখা দেওয়ায় বর্তমানে পুলিশের ১৫ হাজার সদস্য আইসোলেশন অথবা কোয়ারেন্টিনে আছেন।

শনিবার আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে জাতীয় পর্যায়ে মৃত্যুর হার ১ দশমিক ৩ ভাগ। পুলিশে মৃত্যুর হার মাত্র দশমিক ৫ ভাগ’।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ