১০ নভেম্বর আইপিএল’র ফাইনাল

news-image

স্পোর্টস ডেস্ক : নানা অনিশ্চয়তা কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টির ত্রয়োদশ আসর। টুর্নামেন্টের শুরু ও ফাইনালের আনুষ্ঠানিক দিন তারিখও ঘোষণা করেছে গভর্নিং কাউন্সিল।

রোববার ভিডিও কনফারেন্সে আইপিএল’র ত্রয়োদশ আসর নিয়ে দীর্ঘ বৈঠক শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে জানানো হয়, ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের মাঠে আইপিএল-২০২০ এর বল মাঠে গড়াবে।

১০ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ৫৩ দিনের টুর্নামেন্ট। এর আগে সম্ভাব্য সূচিতে ৮ নভেম্বর ফাইনালে হতে পারে বলে জানানো হয়েছিল।

প্রাথমিকভাবে ঠিক হয়েছে আসরের সব ম্যাচ হবে দুবাই, শারজা এবং আবু ধাবিতে। তবে প্রয়োজনে তা পরিবর্তন হতে পারে।

টুর্নামেন্টের ১০টি ম্যাচ হবে দিনে। বাকি সব ম্যাচ হবে রাতে। প্রতিটি ম্যাচের সম্প্রচার ৩০ মিনিট করে এগিয়ে আনা হয়েছে। দিনের ম্যাচগুলো বাংলাদেশ সময় বিকেল ৪টা থেকে শুরু হবে। রাতের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।

এ বছর আটটি দল লড়াই করবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ধনী টুর্নামেন্টের শিরোপার জন্য।

বিসিসিআই’র বিবৃতিতে আরও জানানো হয়, ছেলেদের আইপিএলের পাশাপাশি আরব আমিরাতেই নারী টি-টোয়েন্টি চ্যালেঞ্জার সিরিজও অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে তিনটি দল থাকবে। আইপিএলের প্লে-অফের সপ্তাহেই হবে মহিলাদের টুর্নামেন্ট। খুব দ্রুতই তিনটি দলকে নিয়ে বৈঠক ডাকা হবে বলে জানানো হয়েছে।

গভর্নিং কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এবারের টুর্নামেন্টে পুরোনো সব স্পনসরই থাকছে। অর্থাৎ চীনা মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভিভোই এবছর আইপিএলের স্পনসর হিসেবে থাকবে।

এক গভর্নিং কাউন্সিলের সদস্য জানিয়েছেন, “আমি শুধু এটুকু বলতে পারি সব স্পনসর আমাদের সঙ্গে রয়েছে। আশা করি আমি কী বলতে চাইছি বোঝা যাচ্ছে।”

লাদাখ সীমান্তে সংঘর্ষের পর ভারতজুড়ে চীনা পণ্য বয়কটের স্লোগান জোরদার হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আইপিএলে চায়না কোম্পানির স্পনসরশিপ চুক্তি পুনরায় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছিল বিসিসিআই কিন্তু তাতে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন আনা হচ্ছে না।

ভারতে দিন দিন বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। এই পরিস্থিতিতে দেশে আইপিএলের আয়োজন কার্যত অসম্ভব। তাই ভারতের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাতে এবারের আইপিএল সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিসিআই।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ