ব্রাহ্মণবাড়িয়ায় পরকীয়া প্রেমের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পরকীয়া প্রেমের অভিযোগে প্রধান শিক্ষক ও অফিস সহকারিকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

শনিবার দুপরে পুলিশ তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে প্রেরণ করলে আদালত তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এর আগে শুক্রবার সকালে এলাকার লোকজন তাদেরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

স্হানীয়রা জানা, নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নের শাহপুর জয়দুন্নেছা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজের সাথে একই উপজেলার সাতমোড়া শিক্ষিারর পরকীয়া প্রেম চলে আসছিলো। প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ বিদ্যালয়ের পাশে একটি কক্ষে বসবাস করতেন। শুক্রবার সকালে ঔ শিক্ষিকা সাথে দেখা করতে আসলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

তবে বিষয়টি ষড়যন্ত্র বলে দাবি করেছেন প্রধান শিক্ষক খাইরুল বাশার মিনহাজ। তিনি বলেন, জরুরী কাজে ওই শিক্ষিকা তার কাছে এসেছিলেন। কতিপয় লোকজন জোরপূর্বক তাদেরকে আটক করে পুলিশে দেয়।

এই ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় বলেন, এলাকাবাসি তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরবর্তীদে ব্যাপক জিঞ্জাসাবাদ করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। পরবর্তী বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত আছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান