হোয়াইট হাউজের কাছে গুলি, আহত ১

 

আন্তর্জাতিক ডেস্ক :যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের কাছে গুলিতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে হোয়াইট হাউজের পশ্চিম পাশের একটি নিরাপত্তা চৌকিতে এ ঘটনা ঘটে। প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় হোয়াইট হাউজে না থাকলেও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে ছিলেন বলে বিবিসি জানিয়েছে।

1111

 

পুলিশের বরাত দিয়ে এবিসি নিউজ জানায়, সিক্রেট সার্ভিসের এক সদস্য ওই নিরাপত্তা চৌকিতে অস্ত্রধারী একজনকে গুলি করেন।গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে তার সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।এ ঘটনার পর কিছুক্ষণের জন্য হোয়াইট হাউজে মানুষের যাতায়াত বন্ধ করা হয়।প্রেসিডেন্ট বারাক ওবামা এ সময় মেরিল্যান্ডে গলফ খেলায় ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়।

এ জাতীয় আরও খবর

ব্লেন্ডারে যেসব জিনিস কখনোই দেওয়া উচিত নয়

জলবায়ু অভিযোজনে ৩০ মিলিয়ন ডলার পাচ্ছে বাংলাদেশ

শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা

এনভিডিয়া কেলেঙ্কারি : অপসারণের ঝুঁকিতে মার্কিন বাণিজ্যমন্ত্রী লুটনিক

নিজের মাঠে ৬৪ বছর পর ফ্রান্সকে হারাল ইতালি

টানা ১২তম জয় পেল বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

‘দেসপাসিতো’ গানের দেশে নজরকাড়া মাহি

নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা

বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

নানামুখী শঙ্কায় ডিসেম্বর মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ