হোয়াইটওয়াশ হলো শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এরিমধ্যে শ্রীলঙ্কা পৌঁছে গেছে ইংল্যান্ড ক্রিকেট। যাদের সঙ্গে খেলা তারাই যদি অন্যদের সঙ্গে খেলতে থাকে তবে কেমন না! তাই হয়তো দক্ষিণ আফ্রিকা লঙ্কানদের তিন দিনে হারিয়ে দ্রুত বাড়ী ফেরার ব্যপারটা জানিয়ে দিলো।

দুই ম্যাচের প্রথম টেস্টে ৪৫ রান ও ইনিংসের হেরেছিল লঙ্কানরা। সেঞ্চুরিয়ানে দ্বিতীয় ও শেষ টেস্টে লঙ্কানরা টস জিতে সিদ্ধান্ত নিয়েছিল ব্যাটিংয়ের।

প্রথম ইনিংসে ওপেনার কুশল পেরেরার ৬৭ বলে ৬০ রানের ইনিংস ছাড়া বাকিরা পার করতে পারেনি ত্রিশ রানের কোঠাও। প্রোটিয়া পেসার এনরিক নরকিয়ার তোপে দাঁড়াতেই পারেনি টপ, মিডল কিংবা লোয়ার-অর্ডারের ব্যাটাররা। তাতে ১৫৭ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

নরকিয়া নেন ৬ উইকেট, উইয়ান মাল্ডার নে ৩টি ও ১টি উইকেট নেন লুথো সিম্পালা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে প্রোটিয়া ওপেনার ডিন এলগার খেলেন শতরানের ইনিংস। তার ব্যাটে আসে ১৬৩ বলে ১২৭ রান। এছাড়া দুই নম্বরে ব্যাট করতে নেমে রেসি ভেন্ডার দুসেন করেন ৬৭ রান। তাতে শেষ পর্যন্ত ৩০২ রান তোলে স্বাগতিকরা।
লঙ্কানদের হয়ে ৫ উইকেট নেন বিশ্ব ফার্নান্দো, ২টি করে উইকেট নেন আসিথা ফার্নাদো ও দাসুন শানাকা। ১টি উইকেট নেন দুশমন্থ চামেরা।

১৪৫ রানে পিছিয়ে থেকে লঙ্কানরা দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তোলেন ২১১ রান। অধিনায়ক দিমুথ করুনারত্নের ১০৩ রানের সঙ্গে লাহিরু থিরিমান্বের ৩১ ও নিরশন ডিকভেলার ৩৬ রানে ভর করে প্রোটিয়াদের মাত্র ৬৬ রানের লিড দেয় লঙ্কানরা।
লক্ষ্য তাড়া করতে নেমে কোনো উইকেটই হারাতে হয়নি স্বাগতিকদের। এইডেন মার্করামের ৩৬ ও ডিন এলগারের ৩১ রানে ভর করে দুইদিন হাতে রেখেই ১০ উইকেটের জয় তুলে নেয় প্রোটিয়ারা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী