‘হেফাজতের পোস্ট শেয়ার’, আ.লীগ নেতা কারাগারে

news-image

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের ‘সরকার বিরোধী পোস্ট’ ফেসবুকে শেয়ার করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার আওয়ামী লীগের মানিকগঞ্জের স্থানীয় এক নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো ওই স্থানীয় নেতার নাম অলি আহমেদ (৫২)। তিনি মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ছাত্রলীগের এক নেতার মামলায় গতকাল বুধবার রাতে অলি আহমেদকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানান সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।

মামলার বাদী উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক টিপু সুলতান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি এবং সরকারবিরোধী হেফাজত ইসলামের বিভিন্ন অপপ্রচার আওয়ামী লীগের নেতা অলি আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক পেজে নিয়মিত পোস্ট ও শেয়ার করতেন। এ বিষয়ে তাকে একাধিকবার অবগত করা হলেও তিনি তাতে কান দেননি।

ছাত্রলীগ নেতা টিপু সুলতান জানান, গতকাল বুধবার হেফাজত ইসলামের সরকারবিরোধী একটি অপপ্রচার তিনি তার ফেসবুক পেজে শেয়ার করেন। এ কারণে ক্ষুব্ধ হয়ে তিনি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেছেন।

এ বিষয়ে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রিয়াজুল ইসলাম জানান, ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে আগামীতে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে অলি আহমেদ পোস্টার, ফেস্টুন ছাপিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন। অলি আহমেদ মোবাইল ফোন ঠিকমতো ব্যবহার করতে পারেন না বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ