হিন্দুর সঙ্গে প্রেম : গাছের সঙ্গে বেঁধে মুসলিম তরুণীকে পাশবিক নির্যাতন (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : এক মুসলিম তরুণীকে গাছের সঙ্গে বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে। অপরাধ?-হিন্দু ছেলের সঙ্গে প্রেম করে পালিয়ে গিয়েছিল এই তরুণী। তার পরিবার ও এলাকাবাসী তাকে ওই পাশবিক শাস্তি দিয়েছে।

ভারতের বিহার রাজ্যের নাওয়াদায় এই অমানবিক ঘটনা ঘটেছে।

জানা গেছে, পরিবারের মতের অবাধ্য হয়ে অন্য ধর্মের ছেলের সঙ্গে সম্পর্ক গড়ার অপরাধে ১৮ বছর বয়সী ওই তরুণীক পাঁচ ঘণ্টা ধরে গাছের সঙ্গে বেঁধে রেখে পেটানো হয়।

পরিবারের অভিযোগ, সে অন্য ধর্মের ছেলের সঙ্গে পালিয়ে বিয়ে করে পরিবার এবং সমাজের জন্য অসম্মানে বয়ে এনেছে।

স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, একই গ্রামের রুপেস কুমারের সঙ্গে ওই তরুণী পালিয়ে যায়। কিন্তু তার পরিবার এটা মেনে নিতে পারেনি। ফলে পরিবার তাদের খুঁজে নিয়ে এসে বিচারের সম্মুখীন করে। মুসলিম সমাজের বদনাম হওয়ায় তাকে ওই শাস্তি দেয়া হয়।

একজন প্রত্যক্ষদর্শী ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, তরুণীটি মাটিতে লুটিয়ে পড়লে আবার তাকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়; তার চারপাশে মানুষ ভিড় করে দাঁড়িয়ে বিষয়টি দেখছে।

আরেকটি ভিডিও ক্লিপে দেখা যায়, ওই তরুণীকে এমনভাবে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে যাতে সে নড়াচড়া করতে না পারে।সূত্র: ডেইলি মেইল

https://youtu.be/CUfUXPyx-6A

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত