হামলার পর পদত্যাগের ঘোষণা লিবিয়ার প্রধানমন্ত্রীর

news-image

দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মাথায় পদ থেকে সরে দাড়ানোর ঘোষণা দিলেন লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আল-থিন্নি। তিনি ও তাঁর পরিবারের ওপর মিলিশিয়ারা হামলা চালানোর পর আজ রোববার তিনি এই ঘোষণা দেন। তবে হামলায় তিনি বা তাঁর পরিবারের কেউ হতাহত হননি।


বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরের থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, খুব কাছ থেকে মিলিশিয়ারা এই হামলা চালায়।


এর আগে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে ব্যর্থ হওয়ায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী আলী জাইদানকে বরখাস্ত করেন দেশটির আইনপ্রণেতারা। এরপর আল-থিন্নিকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। গত সপ্তাহে তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়।


২০১১ সালে গাদ্দাফি সরকারের পতনের পর থেকে লিবিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে।


সরকারি ওয়েবসাইটে প্রকাশিত একটি চিঠিতে আল-থিন্নী বলেন, তিনি ও তাঁর পরিবারের ওপর ‘কাপুরুষোচিত’ হামলা চালানো হয়েছে। প্রধানমন্ত্রীর পদে থেকে এ ধরনের হামলা তাঁর কাছে গ্রহণযোগ্য নয়।


তবে লিবিয়ান কংগ্রেস নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না দেওয়া পর্যন্ত আল-থিন্নী দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখপাত্র আহমেদ লামীন।

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান