হাতে মাখা ব্রোকলি ভর্তা

news-image

শীতের সবজি ব্রোকলির ভর্তা তৈরি করুন রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে।

ভর্তা ছাড়া বাঙালি রসনা যেন পূর্ণতা পায় না। তাই তো দেশি কিংবা বিদেশি- যেকোনো ফল বা সবজির ভর্তা তৈরি করতে পিছপা হয় না এই দেশের মানুষ।

স্ট্রবেরির পর এবার না হয় ব্রোকলির ভর্তা তৈরি করে খাবার টেবিলে নিয়ে আসতে পারেন ভিন্ন স্বাদ।

পদ্ধতি

একটি ব্রোকলি ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন।

এবার ননস্টিক প্যানে ২ টেবিল-চামচ সরিষার তেল দিয়ে গরম করে তাতে এক টেবিল-চামচ রসুন থেঁতো ও কয়েকটা শুকনা মরিচ ভেঙে দিন।

পাঁচ মিনিট পর ব্রোকলির টুকরোগুলো ও পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দিন।

কিছুক্ষণ কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে।

১৫ মিনিট পর নামিয়ে এর সঙ্গে পরিমাণ মতো পেঁয়াজ ও ধনেপাতা-কুচি দিয়ে কঁচলে মাখিয়ে নিন।

ব্যাস তৈরি হয়ে গেল মজার ভর্তা। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী